করোনা মহামারির মধ্যেই আরও একটি বড়দিন উদযাপিত হচ্ছে বিশ্বে। নানা আবহে দিনটি উদযাপিত হয়ে থাকলেও ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় উদযাপনে কিছুটা ভাটা পড়েছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। তারপরও সীমিত পরিসরেই নানা আয়োজনে চলছে।
তাইওয়ান
তাইওয়ানের রাজধানী তাইপে। বড়দিন উপলক্ষে গোলাপি রঙের ফুটব্রিজ তৈরি করা হয়েছে। এটি স্থানীয় ও পর্যটকদের কাছে জনপ্রিয়।
কেনিয়া
সংঘাত কবলিত কেনিয়ার খুব বড় পরিসরে আয়োজন না থাকলেও গির্জাগুলোতে চলছে প্রার্থনা। তেমনি দেশটির নাইরোবির এক প্রাচীন গির্জায় প্রার্থনায় সন্নাসীরা। ছবি সংগৃহীত
পাকিস্তান
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা নিজেদের মতো করে দিনটি উদযাপন করছেন। করাচির সেন্ট অ্যান্ড্রুস গির্জায় অনেক পরিবার এবং ছোট ছোট শিশুরা বড়দিনের আয়োজন যোগ দেয়।
তুরস্ক
তুরস্কের ইস্তানবুলে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনায় কয়েকজন
ফিলিস্তিন
ফিলিস্তিনি পবিত্র শহর বেথলেহেম, যীশুর জন্মস্থান হিসেবে পরিচিত। মধ্যরাতে চার্চ অব দ্য নেটিভিটিতে অংশ নেন অনেকে
ভ্যাটিকান
ভ্যাটিকান সিটিতে খ্রিষ্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ বড়দিনের আয়োজনে যোগ দেন।
ভারত
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যায় বঙ্গপোসাগরের উপকূলে সান্তা ক্লজের ভাস্কর্য তৈরি করেছেন স্থানীয়রা