অস্ট্রেলিয়ার পুরাতন পার্লামেন্টে আগুন দিয়েছে আদিবাসীরা

অস্ট্রেলিয়ায় আদিবাসীদের সার্বভৌমত্বের দাবিতে দেশটির ঐতিহাসিক পুরাতন পার্লামেন্ট ভবনের বাইরে আগুন দিয়েছেন বিক্ষাভকারীরা। বৃহস্পতিবারের ঘট্নায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে পার্লামেন্টের প্রধান ফটক। 

রাজধানী ক্যানবেরায় অবস্থিত পার্লামেন্টের বাইরে গত কয়েকদিন ধরে চলা আন্দোলন বৃহস্পতিবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। আদিবাসী বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট শুরু করলে ২০শে ডিসেম্বর দরজা বন্ধ করে দেয়া হয়। একপর্যায়ে বাইরে আগুন দেয়। দমকলকর্মীদের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। সহিংস ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন। 

আদিবাসী অধিকারকর্মীরা বলছেন, তারা পুরাতন এই পার্লামেন্ট ভবনের সামনের লনে ‘অ্যাবোরিজিনাল টেন্ট এম্বাসি’ স্থাপনের ৫০তম বার্ষিকী উপলক্ষে সেখানে বিক্ষোভ করেন। বর্তমানে ওই পার্লামেন্ট ভবনের নামকরণ করা হয়েছে মিউজিয়াম অব অস্ট্রেলিয়ান ডেমোক্রেসি। এখান থেকেই আদিবাসীদের ভূমির অধিকার নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা শুরু হয়।