অন্তত ৮০ হাজার অভিবাসন প্রত্যাশীর আবেদন বাতিল করতে যাচ্ছে সুইডেন। সুইডেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যাদের আবেদনপত্র খারিজ করা হয়েছে তাদের ফেরত পাঠানো হবে।
সুইডিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রাথমিকভাবে খারিজ হওয়া আবেদনকারীর সংখ্যা ৬০ হাজার বলে ধরে নেওয়া হলেও সংখ্যাটি বেড়ে ৮০ হাজারে উন্নীত হতে পারে।
সুইডেনে ২০১৫ সালে অভিবাসনের জন্য সর্বাধিক প্রায় ১ লক্ষ ৬৩ হাজার আবেদন জমা পড়েছে যা ইউরোপের যে কোন দেশের চেয়েই বেশি।
এদিকে, সুইডেনের বিরুদ্ধে ইউরোপের পাসপোর্টবিহীন অঞ্চলের বিষয়ে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছে গ্রিস।
প্রসঙ্গত, সম্প্রতি অভিবাসীদের নিয়ে জটিলতায় ভুগছে সুইডেন। গত সপ্তাহে গুটেনবারগের একটি শরণার্থী শিবিরের এক কর্মী অভিবাসনপ্রত্যাশী এক কিশোরের ছুরিকাঘাতে নিহত হন। সূত্র: বিবিসি
/ইউআর/বিএ/