সমালোচনার মুখে পদত্যাগ করলেও নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের এ ঘনিষ্ঠ সহচর।
জাপানের প্রধানমন্ত্রী বলেছেন, পদত্যাগী অর্থমন্ত্রী আকিরা আমারি ষড়যন্ত্রের শিকার। তিনি মন্ত্রিপরিষদের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অংশীদার ছিলেন।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আকিরা আমারি ওই নির্মাণ প্রতিষ্ঠানের কাছ থেকে ১০ লাখ ইয়েন নেওয়ার কথা জানান।
তিনি বলেন, আমার কার্যালয়ের দুই সচিব নিজেদের বিনোদনের জন্য এ অর্থ নিয়েছেন। তবে এর দায় আমারও ওপরও বর্তায়। এ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি সরে যাচ্ছি।
এর আগে দেশটির একটি ম্যাগাজিনের একটি প্রতিবেদনে আকিরা আমারির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হয়। এতে বলা হয়, আমারি দেশটির একটি নির্মাণ প্রতিষ্ঠানের কাছ থেকে গত তিন বছরে ১ কোটি ২০ লাখ জাপানি মুদ্রা (ইয়েন) ঘুষ গ্রহণ করেছেন।
/এমপি/