গর্ভনর হেক্টর আসটুডিলো জানান, পশ্চিমাঞ্চলীয় কুনডানকিটো এলাকার ওই পার্টিতে কিছু সমস্যা হয়েছিল। গোলাগুলির পর কর্তৃপক্ষ সেখানে পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু তারাও সেখানে গোলাগুলির দৃশ্য দেখতে পান।
এ হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে তিনি কিছু জানাননি।
মেক্সিকোর গুয়েরো অঙ্গরাজ্যে দীর্ঘদিন থেকেই অস্থিরতা বিরাজ করছে। দুই বছর আগে সেখান থেকে ৪৩ জন শিক্ষার্থী হারিয়ে যায়।
২০১৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে গুয়েরোতে সহিংসতায় খুন হন অন্তত ৩২৪ জন। এসব খুনোখুনির অধিকাংশই ছিল মাদক বাণিজ্য নিয়ে।
/এমপি/বিএ/