ভোট জয়ের আনন্দে ছোড়া গুলিতে ৯ বছরের বালক নিহত

nonameভোট জয়ের আনন্দে শূন্যে গুলি ছুড়লেন উত্তরপ্রদেশে সমাজবাদী দলের এক কর্মী। আর সেই গুলিতে বিদ্ধ হলো ৯ বছরের এক বালকের বুক। মৃত্যু হলো তার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এই খবর নিশ্চিত করা হয়েছে।
এনডিটিভি জানায়, শামলি জেলার স্থানীয় নির্বাচনে জয়ী হয়ে আনন্দে আকাশে গুলি ছুড়েছিলেন সমাজবাদী পার্টির এক কর্মী। সেই গুলি লেগে মৃত্যু হয় হর্ষ নামের ওই ছেলের।
এনডিটিভি জানায়,  হর্ষ নামে ওই ছেলেটি সেই সময় মায়ের সঙ্গে রিক্সা করে যাচ্ছিল। গুলি এসে লাগে তার বুকে। সেখানেই লুটিয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার প্রতিবাদে হাইওয়ের ওপরেই মৃতদেহ নিয়ে অবরোধ শুরু করে ছেলেটির পরিবার। এর জেরে কয়েক ঘণ্টার জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ট্রাফিক ব্যবস্থা। পরিবারের অভিযোগ, পুরো ঘটনাটি পুলিশের সামনেই ঘটেছে। অথচ এখনও অবধি এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
ঘটনার ভিডিও ফুটেজও রয়েছে। যেখানে দেখা যাচ্ছে ভোটে জয়ের আনন্দে গুলি চালাচ্ছেন এক সমাজবাদী পার্টির কর্মী। জয়ের উচ্ছ্বাসে হাতে রাইফেল নিয়ে হাততালি দিতে দিতে, নাচতে নাচতে রাস্তা দিয়ে মিছিল করে যাচ্ছেন দলীয় কর্মীরা। সূত্র: এনডিটিভি
/বিএ/