মোদী-মমতার বৈঠক হল না কেন? তৃণমূল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার দাবি করেছে, এ দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা। তাই মোদীর অনুষ্ঠানে থাকতে পারেননি। সরকারি অনুষ্ঠান শেষে তিনি সোজা চলে যান বিমানবন্দরে। কিন্তু মোদী পৌঁছন অনেক পরে। তখন আর দু’জনের একান্ত সাক্ষাতের অবকাশ ছিল না।
আনন্দবাজার বিরোধীদের একাংশের বক্তব্যকে উদ্ধৃত করে জানিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে দু’টি অনুষ্ঠানে না গিয়ে মমতা যে ভাবে বিমানবন্দরে পৌঁছে অপেক্ষা করছিলেন, তা থেকে মোদীর সঙ্গে তাঁর একান্ত সাক্ষাতের ইচ্ছেই স্পষ্ট হয়েছে।
উল্লেখ্য, বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে ছিলেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং মেয়র শোভন চট্টোপাধ্যায়। সূত্র: আনন্দবাজার, এবিপি আনন্দ
/বিএ/