মুসলিম পুরুষদের যেখানে চারজন স্ত্রী গ্রহণ করার বিধান রয়েছে, তাহলে মুসলিম নারীরা কেন একই সুযোগ থেকে বঞ্চিত হবেন? এমন প্রশ্ন তুলেছেন ভারতের কেরালা হাইকোর্টের বিচারপতি বি কামাল পাশা। রবিবার নারী আইনজীবী চালিত এক বেসরকারি সংস্থা আয়োজিত এক সেমিনারে তিনি এই প্রশ্ন তোলেন।
সেমিনারে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ধর্মীয় নেতারা মুসলিম পারিবারিক আইনে পুরুষের আধিপত্য কায়েম করে রেখেছেন
উল্লেখ্য, মুসলিম পারিবারিক আইনে পুরুষের জন্য চারটি বিবাহ করা বৈধ। বেশ কিছু মুসলিম রাষ্ট্র আইন করে এই আইন সংশোধন করেছে, বহুবিবাহ নিষিদ্ধ করেছে, কিন্তু ভারতে এখনও মুসলিম পুরুষরা আইনানুগভাবেই একাধিক বিবাহ করতে পারেন।
কামাল পাশা তার বক্তব্যে বলেন, ‘ধর্মীয় নেতাদের এই অন্তর্দৃষ্টি থাকা প্রয়োজন, তারা একপেশে রায় দিয়ে যাচ্ছেন।’
এছাড়াও তিনি বলেন, সম্পত্তি বণ্টন ও অন্যান্য ক্ষেত্রেও মুসলিম পারিবারিক আইনে ব্যাপক বৈষম্য বিদ্যমান। এই সমস্ত একপেশে আইন পরিবর্তনে মুসলিম নারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস।
/ইউআর/বিএ/