আবারও সিঙ্গাপুরই সবচেয়ে ব্যয়বহুল

সিঙ্গাপুরের ছবিবিশ্বজুড়েই বসবাসের খরচ অনেকটা বেড়ে গেলেও সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে আগের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর।ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) নতুন তালিকা অনুযায়ী, জুরিখ, হংকং, জেনেভা ও প্যারিসকে পেছনে ফেলে আবারও সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় সিঙ্গাপুরের নাম রয়েছে শীর্ষস্থানে।
১৩৩টি শহর নিয়ে করা এই তালিকায় লন্ডনের অবস্থান ষষ্ঠ। আর নিউইয়র্ক সপ্তম অবস্থানে রয়েছে। সবচেয়ে কম খরচের শহরের তালিকায় রয়েছে জাম্বিয়ার রাজধানী লুসাকা, ভারতের ব্যাঙ্গালুরু এবং মুম্বাই।
নিউইয়র্ক শহরের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বিশ্বের অন্য শহরগুলোর তুলনা করে এই তালিকাটি করা হয়। অবশ্য গতবছর সিঙ্গাপুরের খরচ নিউইয়র্কের তুলনায় অন্তত ১০ শতাংশ কম ছিল।
গবেষকরা বলছেন, ডলারের মূল্যমান হ্রাস-বৃদ্ধির কারণেও অনেক শহরের মানুষের আয়-ব্যয় বেড়েছে বা কমেছে।
গত ত্রিশ বছর ধরে বিশ্বের বড় শহরগুলোর উপর এই গবেষণাটি চালিয়ে আসছে ইআইইউ। সূত্র: বিবিসি
/এফইউ/বিএ/