দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার রাজধানী থিরুভানান্তাপুরমের ৬০ কিলোমিটার দূরবর্তী কোল্লাম জেলার পারাভর পুত্তিঙ্গাল দেবী মন্দিরে রবিবার ভোরে একটি ধর্মীয় উৎসবের আতশবাজি থেকে এ অগ্নিকাণ্ড হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অগ্নিকাণ্ডের সময় মন্দিরে প্রায় এক হাজার পূণ্যার্থী উপস্থিত ছিলেন। দমকল কর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন।
আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এএনআই প্রকাশিত ভিডিও:
/বিএ/