যে কারণে বদলে যাচ্ছে চেক প্রজাতন্ত্রের নাম

বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ক্রীড়া দলগুলো যেন নিজেদের পণ্য ও পোশাকে দেশের নামটি সহজে লিখতে পারেন তা মাথায় রেখে মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের নাম সংক্ষিপ্ত করে ফেলা হচ্ছে। দেশটির নতুন নাম হবে চেকিয়া। তবে অনেকেই নতুন নামটির বিরোধিতা করছেন।

চেক রিপাবলিক

অবশ্য আনুষ্ঠানিকভাবে দেশের পূর্ণাঙ্গ নাম হিসেবে চেক প্রজাতন্ত্র নামটিই বজায় থাকবে। ফরাসি প্রজাতন্ত্র থেকে যেমন সংক্ষেপে ফ্রান্স হয়েছে, তেমনি চেক প্রজাতন্ত্র থেকে হবে চেকিয়া।

আরও পড়ুন: বাংলাদেশে আইএস-এর নতুন ফ্রন্ট, পরিচালনায় আবু ইব্রাহিম

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, সংক্ষিপ্ত চেকিয়া নামটি এরইমধ্যে চেক প্রজাতন্ত্রের পার্লামেন্টে অনুমোদিত হয়েছে। এই নতুন নামের ব্যাপারে এবার জাতিসংঘকেও আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘের ভৌগোলিক ডাটাবেজে নতুন নামটি অন্তর্ভূক্ত করার জন্য জাতিসংঘকে অনুরোধ জানানো হবে। আসন্ন অলিম্পিকের আগেই কাজটি শেষ হবে বলে আশা করা হচ্ছে।’

চেক রিপাবলিকের পতাকা

১৯৯১ সালে তদানীন্তন চেকোস্লোভাকিয়া ভেঙে দুটি দেশ হয় – স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্র। চেক প্রজাতন্ত্রের সবচেয়ে পরিচিত ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে পিলস্নার উরকুয়েল বিয়ার এবং আইস হকি টিম, যাদের গায়ের জার্সিতে এতদিন ধরে শুধু `চেক` শব্দটি ব্যবহৃত হচ্ছিলো। কিন্তু সমস্যা হলো চেক শব্দটি একটি বিশেষণ এবং তাই এটা কোন দেশের নাম হতে পারে না। এমন অবস্থায় দেশের নাম সংক্ষেফ করে চেকিয়া করার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন: ৮ হাজার আল কায়েদা জঙ্গির কথা জানালেন তথ্যমন্ত্রী

তবে নতুন নামের বিরুদ্ধে সমালোচনাও হচ্ছে। অনেকেই বলছেন, চেকিয়া নামটি খটমটে। আর তা শুনতে অনেকটা সাবেক রুশ প্রজাতন্ত্র চেচনিয়ার মতো লাগে। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

/এফইউ/বিএ/