‘উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে’

nonameপ্রতিষ্ঠাতা নেতা কিং ইল সুং এর জন্মদিনে উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলে এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করেছে। শুক্রবারের ‌সেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এই কর্মকাণ্ডের সমালোচনাও করেছেন তারা। আর চীনের পক্ষ থেকে এ ঘটনাকে ‘সামরিক আস্ফালন’ বলে উল্লেখ করা হয়েছে।
এ বছরের শুরু থেকেই উ. কোরিয়ার সঙ্গে পারমাণবিক উত্তেজনা চলছে বিশ্বশক্তিগুলোর। গত জানুয়ারির প্রথম সপ্তাহে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালায়।  ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে স্যাটেলাইট পরীক্ষা চালায় দেশটি। আর এ দুটি ঘটনাকেই জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন বলে মনে করা হয়। এরপর মার্চের শুরুর দিকে পিয়ংইয়ং-এর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ ও ওয়াশিংটন। তারপরও এ মাসেই আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি করা এক ইঞ্জিনের সফল পরীক্ষা সম্পন্ন করার দাবি করে দেশটি। এবার আবারও একই মাসে ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালানো হলো। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দিনটি ছিল উত্তর কোরিয়ার নেতা কিম ইল-সুং এর জন্মদিন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আঘাতের উপযোগী ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উ. কোরিয়ার

উৎক্ষেপিত রকেটটি চিহ্নিত করা না গেলেও এটি ‘মুসুদান’ নামের মধ্যম-ব্যপ্তির একটি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র বলেই ধারণা করা হচ্ছে। এটি আগে ব্যবহৃত হয়নি।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সরকারি সূত্র উল্লেখ করে জানায়, এই মাঝারি পরিসরের ব্যালিস্টিক মিসাইলগুলোকে মুসাদান বা বিএম-২৫ বলা হয়। এই ক্ষেপণাস্ত্রগুলোর ব্যাপ্তি সাধারণত ৩০০০ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে।  
আরও পড়ুন: বাংলাদেশে আইএস-এর নতুন ফ্রন্ট, পরিচালনায় আবু ইব্রাহিম

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হয়, ‘আমরা আবারও উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন এমন কোনও পদক্ষেপ না নেয় যাতে এই অঞ্চলে অস্থিরতা বেড়ে যায়। যাতে আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও দায়বদ্ধতার ব্যত্যয় ঘটে।’
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, চীন সরকার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা করে বলেছে, ‘এই সামরিক আস্ফালন দেশটিকে কোথাও নিয়ে যাবে না।’
আরও পড়ুন: যে কারণে বদলে যাচ্ছে চেক প্রজাতন্ত্রের নাম

প্রসঙ্গত, চার বছর আগে আরও একবার উত্তর কোরিয়া প্রতিষ্ঠাতা নেতার জন্মদিনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। সেই পরীক্ষাটিও ব্যর্থ হয়। সূত্র: বিবিসি

/ইউআর/বিএ/