উল্লেখ্য, চলতি মাসের ২২ মার্চ ব্রাসেলসের ব্যস্ততম জাভেনতেম বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে (পাতালরেল) এক ঘণ্টার ব্যবধানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় ৩২ জন নিহত হন। আহত হন দুই শতাধিক। এ হামলার দায় স্বীকার করে অনলাইনে দেওয়া বিবৃতিতে ইসলামিক স্টেট (আইএস) আরও ভয়াবহ হামলা আসছে বলেও হুমকি দেয়।
আরও পড়ুন: ব্রাসেলস হামলার ১২ দিন পর খুলছে বিমানবন্দর
এই হামলার পর ২০১৫ সালে প্রস্তুত করা ইউরোপীয় ইউনিয়নের একটি নথি ফাঁস হয়। বেলজিয়ামের দুটি সরকারবিরোধী দলই নথিটি ফাঁস করে। ওই নথিতে বেলজিয়ামের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির সমালোচনা করা হয়েছিল। বিরোধী দলগুলোর অভিযোগ, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের উদ্বেগকে জ্যাকেলিন গুরুত্ব সহকারে নেননি। আরও পড়ুন: ব্রাসেলসে হামলার ঘটনায় ইউরোপজুড়ে সতর্কতা
ইউরোপীয় ইউনিয়নের নথিটি ফাঁসের পর জ্যাকেলিনের পদত্যাগের দাবি জানান বিরোধীরা। এর জেরে শুক্রবার পদত্যাগ করেন তিনি।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল এরইমধ্যে জ্যাকেলিনের পদত্যাগের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘জ্যাকেলিন রাজার কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং রাজা তা গ্রহণ করেছেন।’ অবশ্য প্রধানমন্ত্রী চার্লস মিশেল আগে দাবি করেছিলেন, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের পাঠানো ওই নথির ব্যাপারে জ্যাকলিনের দফতর কিছু জানতো না। সূত্র: বিবিসি, গার্ডিয়ান
/এফইউ/বিএ/