অস্ট্রেলিয়ার সরকারের শরণার্থী সম্পর্কিত কিছু গোপন তথ্য ফাঁস করার জন্য ওই সাংবাদিককে দেশটির নিরাপত্তাবাহিনী হয়রানি করছে বলে অভিযোগ করেছেন তিনি। এক্ষেত্রে আইন লঙ্ঘন না হলেও খোদ আইন বিষয়টি নিয়েই সমালোচনা হাজির করেছেন তিনি।
আরও পড়ুন: আবারও দুই ধাপে গুয়ানতানামো কারাগারের বন্দি স্থানান্তরের সিদ্ধান্ত
উল্লেখ্য, ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের সাংবাদিক পল ফ্যারেল ২০১৪ সালে অস্ট্রেলিয়ার শরণার্থী গ্রহণ প্রক্রিয়া এবং এর পেছনের চিত্র ফাঁস করেছিলেন। যেখানে সরকারের অনেক দুর্নীতি সামনে ওঠে আসে। অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার এখন এ বিষয়ে তদন্ত করছে। কিন্তু পুলিশ তথ্য ফাঁসের জন্য ওই সাংবাদিককেই দোষী সাব্যস্ত করছে। পুলিশ ওই সাংবাদিকের ওপর চাপ প্রয়োগ করছে তথ্যের উৎস প্রকাশ করার জন্য।
আরও পড়ুন: নতুন টিকায় পোলিওমুক্ত হতে যাচ্ছে বিশ্ব
এ ঘটনায় পুলিশ ও অস্ট্রেলীয় সরকারের কাজের তীব্র সমালোচনা করেছেন স্নোডেন। তিনি বলেন, ‘উন্নত দেশে পুলিশ সাংবাদিকদের ওপর এভাবে হামলে পরে না।’ তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ এমন কাজকে আইনসিদ্ধ বলে মনে করছে, সমস্যাটা সেখানেই। কোন আইন ভাঙ্গা হলো, তার চেয়ে কখনও কখনও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অন্য আলাপ। সেটা হলো, আইন আপনার জন্য কী কী বিষয়ের অনুমোদন রাখছে।’
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন শুরু, রাজ্যজুড়ে উত্তেজনা
উল্লেখ্য, ২০১৫ সালে অস্ট্রেলীয় সরকার এমন অনেক আইন পাস করেছে। যার ফলে নাগরিক ও ব্যক্তি অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে ধারণা করা হয়। সেই সঙ্গে ওই সব আইনে নিরাপত্তা বাহিনীর ক্ষমতা বৃদ্ধি করা হয় ব্যাপকভাবে। সূত্র: দ্য গার্ডিয়ান।
/এসএ/বিএ/