এরইমধ্যে সশস্ত্র গোষ্ঠী তালেবানের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে। গত সপ্তাহে তালেবানের পক্ষ থেকে ‘বসন্তকালীন অভিযানের’ ঘোষণা দেওয়ার পর এটিই সবচেয়ে বড় হামলা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কাবুল প্রতিনিধি কায়েস আজিমি জানান, মঙ্গলবার সকালে সবাই যখন কাজে ব্যস্ত ঠিক সে সময়ই বোমা হামলা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনের কাছে একটি সেনা বহরকে লক্ষ্য করে গাড়িভর্তি বোমাগুলো বিস্ফোরণ করেন এক আত্মঘাতী। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন।
কাবুল পুলিশের মুখপাত্র বাসির মুজাহিদ জানান, তালেবান সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ চলছে। পুলিশের বিশ্বাস, আশেপাশের কোনও একটি ভবনে এক বা একাধিক হামলাকারী অবস্থান করছেন।
এদিকে তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ আল জাজিরার কাছে দাবি করেন, ‘বিস্ফোরণের কারণে সরকারের ব্যাপক ক্ষতিসাধন করা সম্ভব হয়েছে।’
হামলার নিন্দা জানিয়ে আফগানিস্তানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা, বিবিসি
/এফইউ/