পাকিস্তানে বিষাক্ত মিষ্টি খেয়ে ২৩ জনের মৃত্যু

পাকিস্তানে বিষাক্ত মিষ্টি খেয়ে অন্তত ২৩ জনের মৃত্যু ঘটেছে। সোমবার পাকিস্তান পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, এই বিষাক্ত মিষ্টির প্রতিক্রিয়ায় প্রাণহানি শুরু হয়েছে গত সপ্তাহে। পাঞ্জাব রাজ্যের এক ব্যক্তি তার পুত্রের জন্মদিন পালন করতে এই মিষ্টি কিনে আনেন। জানা গেছে, ওই ব্যক্তিসহ একই পরিবারের ১১ জন ওই মিষ্টি খেয়ে প্রাণ হারিয়েছেন। এ ছাড়াও যারা মিষ্টি খেয়েছেন তেমন ৭৭ জনই বিষক্রিয়ার শিকার হয়েছেন।

_89425792_laddoos_alamy976

এই ঘটনায় স্থানীয় মিষ্টির দোকানের দুই মালিককে গ্রেফতার করেছে পুলিশ। এই বিষক্রিয়ার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে মিষ্টি বানানোর উপকরণের সঙ্গে কোনভাবে পাশের দোকান থেকে কীটনাশক এসে মিশে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।  

আরও পড়ুনঃ সমাজ বদলে ভূমিকা রাখতে চান পাকিস্তানের দুই নারী কর্মকর্তা

সূত্রঃবিবিসি

/ইউআর/