কাজে যোগ দিচ্ছেন জিম্বাবুয়ের ‘বহিষ্কৃত’ ১৬ হাজার নার্স

কাজের পরিবেশ ও বেতন বৃদ্ধির জন্য ধর্মঘটে যোগ দেওয়া জিম্বাবুয়ের সরকারি হাসপাতালের ১৬ হাজার নার্স কাজে যোগ দিয়েছেন। বিক্ষোভকারীদের ইউনিয়ন জানিয়েছে, সরকারের সঙ্গে সমঝোতার পর তারা কাজে যোগ দিচ্ছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

75603086979f4aa4873b204d3838fac6_18

এক সপ্তাহ আগে ১৫ হাজারের বেশি নার্স এই ধর্মঘটে যোগ দেন। ধর্মঘটের সময় সরকার এই নার্সদের বরখাস্ত করা হয়েছে বলে জানায়। সরকার দাবি করে, এই ধর্মঘট ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

জিম্বাবুয়ে নার্সেস অ্যাসোসিয়েশনের মুখপাত্র সোমবার জানান, নার্সরা কাজে যোগ দিয়েছেন। কিন্তু এখনও তাদের দুর্ভোগ শেষ হয়নি। অনেককেই প্রথমে ছাঁটাইয়ের ফরম পূরণ করতে বলা হচ্ছে। পরে তাদেরকে কাজে যোগদানের স্বাক্ষর করতে দেওয়া হচ্ছে। কেউ যোগ দেয়নি এমনটা শুনিনি আমরা।

জুনিয়র ডাক্তারদের ধর্মঘটের পরেই নার্সরা এই বিক্ষোভ শুরু করেছিলেন। শিক্ষকরাও কর্মবিরতির হুমকি দিয়েছিলেন।

দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট এমারসনের বিরুদ্ধে এটাই ছিল সবচেয়ে বড় বিক্ষোভ।