দক্ষিণ আফ্রিকায় স্কুলে সংযোগ সেতুতে ধস, নিহত ৩ কিশোর

দক্ষিণ আফ্রিকার একটি স্কুলে হাঁটার পথে সংযোগ সেতু ধসের ঘটনায় ৩ কিশোর নিহত হয়েছে। আহত অপর ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাজধানী জোহানেসবার্গ থেকে ৪০ কিলোমিটার দূরে ভান্ডারবিজলপার্ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

download

গৌটেং প্রদেশের শিক্ষা বিভাগের প্রধান পানিয়াজা লেসুফি জানান, হাঁটার পথের সংযোগ সেতু ধসে ঘটনায় আরও ২৬ শিক্ষার্থী আহত হয়েছে। সেতুটির মধ্য দিয়ে শ্রেণিকক্ষে যাতায়াত করতো শিক্ষার্থীরা। তিনি বলেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা স্কুল বন্ধ রেখেছি। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করা হবে।

নিহতদের পরিবারের সমবেদনা জানিয়েছে লেসুফি। তিনি জানান, নিহতদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে।

দেশটির জরুরি সেবার এক মুখপাত্র জানান, আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিন শিক্ষার্থীকে হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ধসের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।