অপহরণের মামলায় জেলে দক্ষিণ আফ্রিকার রাজা দালিনদিয়েবো

দক্ষিণ আফ্রিকার রাজা দালিনদিয়েবো অপহরণ, হামলা ও ভাঙচুরের মামলায় অপরাধী সাব্যস্ত হয়ে কারাবাস শুরু করেছেন। তিনি দক্ষিণ প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলার ভাইপো।

১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় থেম্বু উপজাতির শাসন অবসানের পর এই প্রথম কোনও রাজাকে কারাবাস করতে হচ্ছে। রাজা দালিনদিয়েবো ১৯৮৯ সালে সিংহাসন আরোহন করেন। দক্ষিণ আফ্রিকায় স্বীকৃত দশজন রাজা রয়েছেন বিভিন্ন উপজাতি গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে।

রাজার বিরুদ্ধে অভিযোগ ছিল এক নারী ও তার ছয় সন্তানকে অপহরণ, তাদের বাসায় আগুন এবং চার যুবককে মারপিট করার। এর মধ্যে এক যুবক মারা যায়। তার আত্মীয়রা রাজার প্রচলিত আদালতে হাজির করতে না পারায় ওই যুবক মারধর করা হয়।

দক্ষিণ আফ্রিকার আইন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বুধবার দেশটির একটি আদালত রাজার জামিন বৃদ্ধির আবেদন খারিজ করে দিলে তিনি পূর্বাঞ্চলের শহর মাতাতার কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন।

এর আগে আইনমন্ত্রী মাইকেল মাসুতা রাজার পুনর্বিচারের আবেদন প্রত্যাখান করেন।

অবশ্য রাজা নিজেকে নির্দোষ করে আসছেন। সূত্র: বিবিসি।

/এএ/