আর্জেন্টিনার রক্ষণশীল প্রেসিডেন্টের ব্যয় সংকোচন ও সরকারি কর্মচারি ছাঁটাই নীতির বিরুদ্ধে দেশের প্রধান দুই শ্রমিক ইউনিয়ন সিজিটি ও সিটিএ এ বিক্ষোভ-সমাবেশের ডাক দেয়।
আরও পড়ুন: জার্মানিতে উগ্র-ডানপন্থীদের সম্মেলনে বামপন্থীদের বিক্ষোভ
সিটিএ শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতা জোসে রিগান বলেন, ‘দেশের শ্রমিকদের এ আন্দোলন চলছে সরকারের ছাঁটাই কর্মসূচির বিরুদ্ধে ।’
বেসরকারি ও সরকারি খাতের কর্মীরা শুক্রবারের এ বিক্ষোভে যোগ দেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রবিবার আবারও বিক্ষোভ-সমাবেশ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ইরাকে ফটক ভেঙে সংসদে প্রবেশ করে শিয়াদের বিক্ষোভ
গত ১০ ডিসেম্বর দায়িত্ব নেওয়ার পর ম্যাক্রি অর্থনৈতিক সংস্কার বিষয়ক অনেক আইন পাস করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিকে শ্রমিক ইউনিয়ন জানায়, ম্যাক্রি দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারি ও বেসরকারি খাতে প্রায় এক লাখ লোক তাদের চাকরি হারান।
অপরদিকে সরকার জানায়, এ বছরের প্রথম চার মাসে ১১ হাজার সরকারি কর্মচারিকে ছাঁটাই করা হয়। সূত্র: বিবিসি।
/এএ/