পুয়েব্লা রাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর হামলা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
অ্যাকাটজিনগোর নিরাপত্তা পরিচালক জেসাস জিমনেজ বলেন, ‘স্থানীয় দুটি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছিল।
বন্দুকধারীরা তিনটি গাড়িতে করে সেখানে উপস্থিত হয়। এরপর তারা খেলোয়াড় ও সাধারণ নাগরিকদের লক্ষ্য করে বেপরোয়া গুলি চালায়।’
জিমনেজ জানান, এ হামলায় নিহত দু’জনই খেলোয়াড়। নিহতদের একজন মাঠেই এবং অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
অ্যাটর্নি জেনারেলের দপ্তর হামলায় ছয়জন আহত হওয়ার কথা জানালেও জিমনেজ এতে ১১ জন আহত হওয়ার কথা জানান। আহতদের মধ্যে ১২ বছর বয়সের এক বালকও রয়েছে। সূত্র: রয়টার্স।
/এএ/