যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, দেশটিতে প্রবল বর্ষণ ও প্রচণ্ড বাতাস বয়ে যাচ্ছে। এমন পরিস্থিতির কারণে সেখানে কয়েক ঘণ্টার মধ্যে একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় সৃষ্টি হতে পারে।
এ দুর্যোগপূর্ণ আবহাওয়া বিশেষ করে হাইতির জন্য বড় ধরণের হুমকি। দুর্বল অবকাঠামোর এ দেশে ভূমিধস ও বন্যার ঝুঁকি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
গত ১ জুন এ অঞ্চলে হারিকেন মৌসুম শুরু হয়েছে এবং ৩০ নভেম্বর পর্যন্ত তা চলবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে থাকা হাইতিতে ২০১০ সালে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সূত্র: এএফপি।
/এএ/