শুক্রবার কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘোষণা দেন। তাদের ঘোষণা অনুযায়ী, শনিবার থেকে এ সীমান্ত খুলে দেওয়া হবে।
দু’দেশের মধ্যে ২ হাজার ২০০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। প্রথম পর্যায়ে পাঁচটি স্থান দিয়ে কেবল পথচারীরা যাতায়াতের সুযোগ পাবেন। সীমান্তে পাঁচটি ক্রসিং প্রতিদিন স্থানীয় সময় ৮ টা থেকে ২০ টা পর্যন্ত (১৩:০০-০১:০০ টা) খোলা রাখা হবে।
ভেনিজুয়েলার সামরিক বাহিনীর একটি টহল দলের ওপর কলম্বিয়ার সাবেক আধা-সামরিক বাহিনী হামলা চালানোর পর ২০১৫ সালের আগস্টে মাদুরো এ সীমান্ত বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। কলম্বিয়ার অনেক নাগরিককে দেশ থেকে বহিষ্কার করা হয় এবং তার পর থেকেই দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ রয়েছে।
প্রেসিডেন্ট মাদুরো বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক ও নিরাপত্তার উন্নয়ন ঘটায় সীমান্ত পুনরায় খুলে দেওয়াসহ অনেক সিদ্ধান্ত গ্রহণে একমত হয়েছে ভেনেজুয়েলা ও কলম্বিয়া।
মাদুরোর বরাত দিয়ে তেলেসুর টেলিভিশন নেটওয়ার্কের খবরে বলা হয়, এসব পদক্ষেপ ‘আমাদের জনগণ ভালোভাবে গ্রহণ করেছে।’
এদিকে প্রেসিডেন্ট সান্তোসের বরাত দিয়ে বলা হয়, ‘অস্থায়ীভাবে সীমান্ত পুনরায় খুলে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আমাদের সিদ্ধান্তের ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ জানবো, বুঝবো এবং সেই অনুযায়ী সমন্বয় করবো।’
তিনি জানান, সম্পূর্ণ সীমান্ত পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে এক সঙ্গে কাজ করতে কলম্বিয়া ও ভেনিজুয়েলা সম্মত হয়ে বলেছে, নিরাপত্তা, বাণিজ্য ও জ্বালানি বিষয়ে প্রথমে তাদের পৃথক চুক্তিতে পৌঁছানো প্রয়োজন। সূত্র: আল-জাজিরা।
/এমপি/এএ/