দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে করোনাভাইরাসের টিকা নেওয়ার যোগ্য ব্যক্তিদের ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের মুখে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইকুয়েডরে কোভিড-১৯ এর বিরুদ্ধে টিকা নেওয়া বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। বর্তমান মহামারি পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে সংক্রমণ বৃদ্ধি এবং ওমিক্রনের মতো উদ্বেগজনক ভ্যারিয়েন্টের বিষয়টি উল্লেখ করা হয়।