কোস্টারিকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নৌকায় ৩২ জন পর্যটক ছিলেন। এর মধ্যে ২৫ জন কোস্টারিকার, ৪ জন যুক্তরাষ্ট্রের এবং ৩ জন কোস্টারিকার নাগরিক। তবে নিখোঁজ পর্যটকের সংখ্যা জানানো হয়নি। তাদের উদ্ধারে অভিযান চলছে।
নিকারাগুয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহত ১৩ পর্যটকই কোস্টারিকার নাগরিক।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অজ্ঞাত সংখ্যক পর্যটককে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নৌকার মালিক হিলারিও ব্ল্যান্ডনও রয়েছেন।
নিকারাগুয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সঙ্কটপূর্ণ আবহাওয়ার জন্য সরকার সাগরে নৌকা চলাচল নিষিদ্ধ করেছে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করেই পর্যটকবাহী নৌকাটি সাগর ভ্রমণে বের হয়। নৌকার মালিককে আটক করা হয়েছে।
/এএ/বিএ/