ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া টুইটারে সর্বশেষ প্রাপ্ত নিহতের সংখ্যা জানিয়েছেন। ভূমিকম্পের ফলে ইতালি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন তিনি। দেশে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়ে সবাইকে তিনি শান্ত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৮ মাসের শিশু উদ্ধার
দেশটির ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাস পরিস্থিতিকে কঠিন মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি বিভিন্ন জেলায় আহত মানুষরা ধ্বংসস্তুপে আটকা পড়েছেন। আমরা তাদের উদ্ধারে অভিযান শুরু করেছি।’
কর্মকর্তারা জানিয়েছেন, উপকূলীয় এলাকা থেকে নিহতের খবর মাত্র আসা শুরু হয়েছে। ফলে নিহতের আরও বাড়তে পারে। ভূমিধসের ক্ষতিগ্রস্ত এলাকায় হেলিকপ্টার ও বাসে করে সেনা সদস্যদের দেশটির উত্তরাঞ্চলে পাঠানো হচ্ছে। কিছু কিছু এলাকায় মানুষ হাত দিয়ে মাটি খুঁড়ে বেঁচে থাকা মানুষদের উদ্ধারের চেষ্টা করছেন।
আরও খবর: জাপানে ফের ভূমিকম্প: সুনামি সতর্কতা জারির পর প্রত্যাহার
খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানো শুরু হয়েছে। আন্তর্জাতিক ত্রাণ সহায়তারও উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ত্রাণ ভেনিজুয়েলা ও মেক্সিকো থেকে পৌঁছেছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল পেদারনেলসের মেয়র গ্যাব্রিয়েল আলসিভার জানিয়েছেন, পুরো শহরটিই চিড়ে চ্যাপ্টা হয়ে গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ইকুয়েডরের মুইজন থেকে ২৩ কি.মি. দক্ষিণ-পূর্বে। স্থানীয় সময় রাত আটটার দিকে পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৮। তবে দ্বিতীয় ভূমিকম্পটি ছিল খুবই শক্তিশালী। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৮ এবং গভীরতা ১৯ কিলোমিটার। এরপর এখনও পর্যন্ত ইকুয়েডরে ৫.৪ ও ৪.৮ মাত্রার অন্তত আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: মিয়ানমারে তীব্র ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ আর ভারতও
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সুনামি আঘাত হানতে পারে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকা সুনামি সতর্কতায় আওতায় রয়েছে বলে জানানো হয়েছে। সুনামিতে ৩ ফুট উচ্চতার বন্যায় প্লাবিত হতে পারে উপকূলীয় এলাকা।
বিশ্বের বড় ভূমিকম্পগুলোর একটি ঘটেছে এই ইকুয়েডরেই। ১৯০৬ সালের ১৩ জানুয়ারি ৮ দশমিক ৮ মাত্রার ভূকম্পন হয় এখানে। ইকুয়েডর ও কলম্বিয়ার সমুদ্র উপকূলে সৃষ্ট এই সুনামিতে মারা যান পাঁচ শতাধিক মানুষ। আহত হন আরও দেড় হাজার। মধ্য আমেরিকা ও সানফ্রান্সিসকোতেও অনুভূত হয় এই ভূমিকম্প। যার প্রভাবে হাওয়াইয়ের নদীগুলো প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়েছিল। সূত্র: বিবিসি, সিএনএন, রয়টার্স, ইউএসজিএস।
/এএ/