শিকাগোর ও'হেয়ার বিমানবন্দরে ফ্লাইটের অপেক্ষায় ছিলেন শন ক্যারি। এমন সময় লাস ভেগাস থেকে তার দাদা-দাদিসহ পরিবারের অন্য সদস্যরা ফোন ও বার্তায় তাকে গ্রাউন্ড স্টপের খবর জানান। পারিবারিক এক বিয়েতে যোগ দিতে তিনি সেখানে যাচ্ছিলেন। এই তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
ক্যারি বলেন, আমি অবাক হচ্ছি যে বিমানবন্দরে আরও বিশৃঙ্খলা নেই। শনিবারের বিয়ের জন্য ফ্লাইট ধরতে না পারলে তিনি অন্তত টাকা ফেরত পাওয়ার আশা করছেন এবং অন্য কোনও সময় সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি বলেন, আশা করি সবাই নিরাপদে বাড়ি ফিরবেন এবং যেখানে যাওয়ার, নিরাপদে সেখানে পৌঁছাবেন।
দুই এয়ারলাইনই এক্সে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, আকাশে থাকা ফ্লাইট চলবে। ইউনাইটেড এয়ারলাইনস জানায়, অভ্যন্তরীণ ফ্লাইট ছাড়বে না। তবে আন্তর্জাতিক ফ্লাইট ছাড়ার বিষয়টি এফএএ কেস-বাই-কেস ভিত্তিতে সামলাচ্ছে।
আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, দিনের বাকি সময় বিঘ্ন ঘটবে বলে তারা আশঙ্কা করছে। প্রতিষ্ঠানটি বলেছে, এফএএ দেশব্যাপী এই গ্রাউন্ড স্টপ তুলে নিলে যাত্রীদের যত দ্রুত সম্ভব গন্তব্যে পৌঁছে দিতে আমেরিকানের সবাই কাজ করবে।