বিবিসি জানায়, একটি লরিবোমা আবাসিক এলাকাটির উত্তর দিকের ফটকে বিস্ফোরিত হয়। তালেবানরা দাবি করেছে, তাদের বেশ কয়েকজন এলাকাটিতে প্রবেশের জন্য লড়াই করছে। তালেবানদের রুখে দিতে পুলিশ বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়েছে।
প্রাথমিকভাবে এক পুলিশ ও এক জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
বিবিসির প্রতিবেদক কাবুল থেকে জানিয়েছেন, আরেক পুলিশ আহত হয়েছেন। উত্তরের ফটকটি বেশ সুরক্ষিত। তিন বছর আগে জঙ্গিরা এখানে হামলা চালিয়েছিল।
বিস্ফোরণের পর কাবুলের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ইনামুল্লাহ খান জানান, আমি ঘুমাতে যাওয়ার আগেই বিস্ফোরণ ঘটে। বিদ্যুৎ চলে যায়। এটা ছিল খুব বড় ধরনের বিস্ফোরণ।
এর আগে গত সপ্তাহে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) এর দুটি আত্মঘাতী হামলায় কাবুল ৮০ জন নিহত ও ২৩০ জন আহত হয়েছিলেন। সূত্র: বিবিসি।
/এএ/