স্থানীয় সামা টিভির খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশের জামশোরো জেলার পাতারো এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। এ সময় বাসটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিলো।
বাসটি উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে দক্ষিণাঞ্চলের বন্দর নগরী করাচি যাচ্ছিল।
নারী, শিশু ও বাস চালকসহ আহতদের পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত সাত জনের অবস্থা গুরুতর।
সড়কের বেহাল অবস্থা, সড়ক নিরাপত্তা আইন লঙ্ঘন ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে পাকিস্তানে নিয়মিতই সড়ক দুর্ঘটনা হয়।
পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী, প্রতিবছর নয় হাজারের বেশি সড়ক দুর্ঘটনার খবর পুলিশ নথিভূক্ত করে। বছরে গড়ে কমপক্ষে ৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। সূত্র: ডন।
/এএ/