মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বাসটিতে মোট ৪১জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ১৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনজন এখনও নিখোঁজ রয়েছেন।
চিটওয়ান জেলার প্রধান পুলিশ কর্মকর্তা বিনোদ কুমার সিং জানান, বাসটি রৌটাহাট থেকে পর্যটন শহর পোখারাতে যাচ্ছিল। পথে স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে সড়ক থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে গত সপ্তাহে সেন্ট্রাল নেপালে আরেকটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩৩ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছিলেন। বাসটি পাহাড়ি সড়ক থেকে ৩০০ মিটার গভীর খাদে পড়ে গিয়েছিল। সূত্র: সিএনএন।
/এএ/