মার্কিন মুলুকে ক্ষেপণাস্ত্র হামলায় সক্ষম দাবি উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া দাবি করেছে, দেশটি সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলা চালাতে সক্ষম।উত্তর কোরিয়া দাবি করেছে, দেশটি সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলা চালাতে সক্ষম। দেশটি দাবি করেছে, উত্তর কোরিয়া এখন মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পুরোপুরি সক্ষম।

দেশটির বরাত দিয়ে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানায়, সাবমেরিন থেকে পারমাণিক ক্ষেপণাস্ত্র হামলায় সক্ষম ঘোষণার পর দেশটি উৎসব করেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখন উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার আওতাভুক্ত।

এ বিষয়ে উত্তর কোরিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পরমাণু অস্ত্র বিষয়ে আলোচক জোয়েল উইট এ ঘোষণার পর তার উদ্বেগ প্রকাশ করেছেন।

তারপরও তিনি বলেন, উত্তর কোরিয়ার এই সাফল্যের পরও তারা আমাদের ভূখণ্ডে পারমাণিক বোমা হামলা চালাতে সক্ষম হয়নি। তারা ওয়ারহেড বানাতে পেরেছে, এমন প্রমাণ নেই।

/এবি/