পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় প্রাথমিকভাবে অন্তত ২৩ জন নিহত ও ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আত্মঘাতী হামলাকারী মসজিদের বারান্দায় বোমাটির বিস্ফোরণ ঘটায়।
তবে অপর পাকিস্তানি সংবাদমাধ্যম ট্রিবিউন এক্সপ্রেস নিহতের সংখ্যা ২৫ বলে জানিয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনও জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি। প্রাথমিকভাবে হামলা ও হতাহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।
উদ্ধারকর্মী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। নিহতদের মরদেহ ও আহতদের স্থানীয় হাসপালাতে নেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার একই এলাকায় গ্রেনেড হামলায় এক নারী নিহত হন। আর এ মাসের শুরুতে আদালত প্রাঙ্গণে বোমা হামলায় ১৪ জন নিহত ও ৫২ জন আহত হন। সূত্র: ডন, ট্রিবিউন এক্সপ্রেস।
/এএ/