শনিবার পুলিশের পক্ষ থেকে বলা হয়, শুক্রবার রাতে ওই আস্তানায় অভিযান চালানোর সময় ফ্রিজের ভিতরে পলিথিন-ভর্তি খণ্ড-বিখণ্ড একটি মরদেহ দেখতে পান তারা। ফরাকানোং এর এই বাসাটি থেকে কয়েকশ জাল পাসপোরর্ট উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
ব্যাংককের ফরাকানোং প্রিসিনক্ট পুলিশের ডেপুটি কমান্ডার সাথিয়েন উয়িতানামালা জানান, অভিযান চলার সময় এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। ওই পুলিশ কর্মকর্তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তিনি। সাথিয়েন উয়িতানামালা বলেন, ‘ওই বাসাটিতে তল্লাশি চালানোর সময় ফ্রিজের ভিতরে পলিথিন ব্যাগে লুকানো বিদেশি এক ব্যক্তির খণ্ডিত মৃতদেহ পাওয়া যায়।’
এ ঘটনায় গ্রেফতার তিন ব্যক্তিকে ইংরেজিভাষাভাষী বিদেশি বলে বর্ণনা করেছেন সাথিয়েন। তবে তারা একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাল পাসপোর্ট ব্যবহার করেছেন। সে কারণে পুলিশ তাদের জাতীয়তা নির্ধারণ করতে পারেনি বলে জানিয়েছেন তিনি।
সাথিয়েন জানিয়েছেন, ফ্রিজে পাওয়া লাশটিও সোনালি চুলের এক বিদেশির। নিহত ব্যক্তির পরিচয় বা তার জাতীয়তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।
এদিকে ব্যাংকক মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমান্ডার সুওয়াত জাঙ্গিয়োদসুক জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশকে গুলি করায় হত্যাচেষ্টার অভিযোগসহ পাসপোর্ট জাল করা ও মৃতদেহ লুকানোর অভিযাগে আনা হতে পারে।
উল্লেখ্য, থাইল্যান্ডে প্রতি বছর ব্যাপক সংখ্যাক পর্যটক ভ্রমণ করেন। সে কারণে জাল পরিচয়পত্র ও পাসপোর্ট কালো বাজারের বড় ধরনের কেন্দ্র হয়ে উঠছে দেশটি। থাইল্যান্ডের সরকারি দফতর থেকে বছরে কয়েক হাজার পাসপোর্ট চুরি হয় অথবা হারিয়ে যায়। এগুলো খুঁজে বের করতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।
/বিএ/