মাদকবিরোধী অভিযানে ফিলিপাইনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করে বিবৃতি দিয়েছিল হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি দাবি করেছিল, এসব হত্যাকাণ্ডের ক্ষেত্রে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে।
এ সমালোচনার জবাবে দুয়ার্তে বলেন, আপনারা যখন অপরাধীদের হত্যা করেন, তখন তা মানবতাবিরোধী অপরাধ নয়। অপরাধীদের কোনও মানবতা নেই।
দুয়ার্তে দাবি করেন, যারা নিহত হয়েছে তারা আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সঙ্গে জড়িয়েছিল। এসব হত্যাকাণ্ডের সঙ্গে সরকারের সম্পৃক্ততা নেই। তিনি বলেন, হয়ত তারা যাজকের বিরুদ্ধেও লড়াই করছিল।
পুলিশের বিরুদ্ধে অন্যদের ফাঁসানোর অভিযোগও অস্বীকার করেন দুয়ার্তে। তিনি বলেন, যখন তাদের বিরুদ্ধে প্রমাণ রয়েছে তখন তাদের ফাঁসানোর জন্য কিছু করার প্রয়োজন নেই।
উল্লেখ্য, বিশ্বজুড়েই বন্দুকভক্তির জন্য দুয়ার্তের পরিচিতি রয়েছে। গত মে মাসে প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার আগে মাদকের বিরুদ্ধে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম ভাষণে দুয়ার্তে জানান,ফিলিপাইনে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি এবং গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়ানো ব্যক্তিদের গুলি করার ক্ষমতা দেওয়া হবে নিরাপত্তা বাহিনীকে। আর দায়িত্ব নেওয়ার পর ‘মাদকবিরোধী যুদ্ধ’ ঘোষণা করেন দুয়ার্তে। সূত্র: ইনকোয়ারার।
/এএ/