হামিদি সাংবাদিকদের বলেন, কুন্দুজ প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে ৪০ তালেবান জঙ্গি নিহত ও ২০ জন আহত হয়েছে।
গত দুই দিনে কুন্দুজ প্রদেশে নিরাপত্তা বাহিনীর চার সদস্যও প্রাণ হারিয়েছে এবং ১৭ জন আহত হয়েছে।
গত শনিবারে তালেবান জঙ্গিরা কুন্দুজ প্রদেশের কালা-ই-জাল জেলায় ঢুকে পড়ে। বর্তমান পরিস্থিতি নিয়ে তারা কোনও প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে, সোমবার আফগান প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, সে দেশের ইসলামিক স্টেটের (আইএস) কথিত প্রধান আবদুল হাসিব এক অভিযানে নিহত হয়েছে। গতমাসেও পেন্টাগন তার নিহত হওয়ার খবর জানিয়েছিল।
২০১৫ সালে খোরাসান প্রদেশে কথিত আইএস-কেপি আত্মপ্রকাশ করে। বর্তমানে খোরাসান ইরানের উত্তরপূর্বের একটি প্রদেশ মাত্র হলেও, সপ্তম শতাব্দী থেকে শুরু করে প্রায় সমগ্র মধ্যযুগ জুড়ে এর বিস্তৃতি ছিল বহুগুণ বেশি। আজকের ইরানের খোরাসান প্রদেশটি এই ঐতিহাসিক অঞ্চলের পশ্চিম অংশের একটি অঞ্চল মাত্র। মধ্যযুগের ওই ইতিহাসকে কেন্দ্র করে আফগানিস্তান ও পাকিস্তানে আইএসের শাখা পুরো অঞ্চলটিকে খোরাসান প্রদেশ নামে উল্লেখ করে। হাসিব ওই পুরো অঞ্চলের নেতা। সূত্র: বিবিসি।
/এএ/