শুক্রবার উত্তর কোরিয়ার সেন্ট্রাল প্রসিকিউটর অফিসের এক বিবৃতিতে বলা হয়, এই হামলা পরিকল্পনার সঙ্গে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প্রধান লি বাইউং হো, দুই দক্ষিণ কোরীয় এজেন্ট ও এক চীনা ব্যক্তি জড়িত। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে পরিকল্পনাকারী ও তাদের সহযোগীদের শনাক্ত করে গ্রেফতারপূর্বক দক্ষিণ কোরিয়ার হাতে তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি।
এর আগে বৃহস্পতিবার জাতিসংঘে উত্তর কোরিয়ার স্থায়ী মিশনের এক বিবৃতিতে কিম জং উন-কে হত্যার পরিকল্পনাকারীদের নির্মূলের অঙ্গীকার করা হয়। কথিত এ হত্যাচেষ্টাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেছে পিয়ংইয়ং। তাদের দাবি, কিমের জন্মদিনের এক অনুষ্ঠানে বিষ প্রয়োগের মাধ্যমে তাকে হত্যার ওই ব্যর্থ চেষ্টা চালানো হয়।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর দাবি, সামরিক বাহিনী ধারাবাহিকভাবে আরও শক্তিশালী সন্ত্রাসবাদবিরোধী অভিযান চালাবে। এসব অভিযানে সন্ত্রাসীদের কঠোরভাবে নির্মূল করা হবে।
উত্তর কোরিয়ার গোয়েন্দা প্রধান জানিয়েছেন, এ পর্যন্ত কিমকে হত্যার ৮০টি প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে।
/এমপি/এএ/