পাকিস্তানে বিস্ফোরণে এক পরিবারের ৬জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুররাম জেলায় একটি গাড়ি বিস্ফোরণে এক পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার আফগান সীমান্তবর্তী একটি গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

331db93efd21a6d564769a399006149ba4d58cd2

কর্মকর্তারা জানান, একটি দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রাইভেট কারে পরিবারের সদস্যরা যাচ্ছিলেন। তবে বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। স্থল মাইন বা সড়কের পাশে জঙ্গিদের পুঁতে রাখা বোমার কারণে এই বিস্ফোরণ ঘটতে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তা আকবর ইফতিখার।

পাকিস্তানের সেনাবাহিনী এবং জঙ্গি উভয়েই স্থলমাইন ব্যবহার করে থাকে সীমান্তবর্তী অঞ্চলে।

আকবর জানান, গাড়িতে থাকা তিন নারী ও তিন পুরুষের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত একজনের অবস্থা স্থিতিশীল। তাকে পারাচিনার হাসপাতালে নেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স।