বিদেশি সামরিক ঘাঁটির অনুমতি দেবে না কম্বোডিয়া

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন জানিয়েছেন, তার সরকার দেশটিতে কোনও বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেবে না। ভিয়েতনাম সফরে থাকা হুন সেন শুক্রবার এই মন্তব্য করেছেন। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এ খবর জানিয়েছে।

WireAP_0428e0247b714e7fadf7bf3ba387dd68_12x5_992

সম্প্রতি চীনা সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় কম্বোডিয়ায় চীন একটি সামরিক ঘাঁটি গড়ে তুলতে চাইছে। এই খবরের প্রতিক্রিয়ায় কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এই মন্তব্য করেছেন। তিনি ওই খবরকে ফেক নিউজ বলে আখ্যায়িত করেন।

হুন সেন বলেন, আমি গুরুত্ব দিয়ে বলতে চাই যে, কম্বোডিয়ার সংবিধান দেশটিতে কোনও বিদেশি কোনও রাষ্ট্রকে সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেয় না।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী বলেন, কম্বোডিয়ায় বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের প্রচেষ্টা নিয়ে গত কয়েক মাস ধরে বিভ্রান্তিমূলক খবর প্রকাশিত হচ্ছে। আমি বলতে চাই এসব হচ্ছে ভুয়া সংবাদ।