আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের প্রদেশ হেলমান্দের দখল নিয়েছে তালেবানরা। আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এ খবর জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এর আগে হেলমান্দের গভর্নর মোহাম্মদ জান রাসৌলিয়ার ফেসবুক বার্তায় দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানির কাছে সরকারি সহযোগিতা কম বলে অভিযোগ করেছিলেন। তিনি আশঙ্কা করেছিলেন তালেবানরা শহরটি দখল করতে পারে।
গভর্নর জানান, সর্বশেষ সংঘর্ষে অন্তত ৯০ জন সেনা নিহত হয়েছে। ঘানির বিশ্বস্ত লোকেরা পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
রাসৌলিয়ার বলেন, শত্রুরা হেলমান্দ দখল করে নেবে। এখানকার পরিস্থিতি কুন্দুজের মতো হবে না। আমরা বিমানবন্দর থেকে দখলমুক্ত করার অভিযান পরিচালনা করতে পারব। কিন্তু এটা অসম্ভব ও স্বপ্নের মতো।
ফেসবুক পোস্টে আফগান প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সম্প্রতি আফগানিস্তানে তালেবানদের হামলা বেড়ে গেছে। গত কয়েক মাসে তালেবানরা আফগান সেনাবাহিনীর ওপর বেশ কয়েকটি হামলা চালিয়েছে।
/এএ/