তাজিকিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প, দিল্লিতেও কম্পন

তাজিকিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। শুক্রবারের এই ভূমিকম্প উত্তর ভারত ও দিল্লিতেও অনুভূত হয়েছে। এসময় অনেকেই নিজ বাড়ি থেকে আতঙ্কে বের হয়ে আসেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

ভারতের ন্যাশনাল সেন্টার সিসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্পের এপিসেন্টার ছিল তাজিকিস্তান। তবে ৪৫০ কিলোমিটার দূরে কাশ্মিরের শ্রীনগরেও কম্পন অনুভূত হয়।

ভারতীয় সময় রাত সাড়ে দশটায় হওয়া এই ভূমিকম্পের গভীরতা ছিল ৭৪ কিলোমিটার। দিল্লি ও এর আশেপাশের এলাকায় কয়েক সেকেন্ড শক্তিশালী কম্পন পাওয়া গেছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ার টুইটারে লিখেছে, দিল্লিতে ভূমিকম্পের কম্পন। সবার নিরাপদে থাকার জন্য প্রার্থনা করছি।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।