ব্যাপক সাংবিধানিক সংস্কারের প্রতিশ্রুতি লঙ্কান প্রেসিডেন্টের

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা শিরিসেনাশ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে দেশটিতে জাতিগত যুদ্ধ ঠেকাতে ব্যাপক সাংবিধানিক সংস্কারের অঙ্গীকার করেছেন। শনিবার দেশটির সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অঙ্গীকার করেন। পিটিআইয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক খবরে এ কথা জানা গেছে।

সিরিসেনা বলেন, ‘আমাদের এমন একটি সংবিধান প্রয়োজন যা একবিংশ শতাব্দীর প্রয়োজন মেটাতে সক্ষম। যে সংবিধান সব সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে।’

সিরিসেনা আরও বলেন,  ‘দক্ষিণের (সিংহলি সংখ্যাগুরু) এবং উত্তরের (তামিল সংখ্যালঘু) উগ্রপন্থীরা হাজার হাজার তাজা প্রাণ ঝরিয়েছে। আমাদের অবশ্যই মীমাংসা ও সম্প্রীতি নিশ্চিত করতে হবে যাতে আমরা আর যুদ্ধে ফিরে না যাই।’

তবে দেশের বিবদমান দুই পক্ষকে সন্তুষ্ট করতে পারে এমন একটি সংবিধান প্রণয়নে সমস্যার কথা স্বীকার করেন প্রেসিডেন্ট সিরিসেনা।

এর আগে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাতকারে শিরিসেনা দেশটিতে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা বিলুপ্ত করে সংসদীয় গণতন্ত্রে ফিরে যেতে  আগ্রহের কথা ব্যক্ত করেন।

/এএ/