আফগান শান্তি আলোচনা শুরু

আফগান শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ইসলামাবাদে শুরু হয়েছে চার জাতি সমন্বয় কমিটির বৈঠক। আফগানিস্তান ছাড়াও এতে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তান।
সোমবার বৈঠকের উদ্বোধন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।
এ বৈঠকে অবশ্য তালেবানের কোনও প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি। তালেবানরা বলছে, আফগান সরকারের সঙ্গে কোনও আলোচনা নয়।
বৈঠকের উদ্বোধন করে সারতাজ আজিজ বলেন, শান্তি আলোচনায় বসার জন্য কোনও পূর্বশর্ত দেওয়া ঠিক হবে না। কারণ এতে হিতে বিপরীত হতে পারে।
বৈঠকে তালেবানদের আলোচনার টেবিলে নিয়ে আসতে চার দফা প্রস্তাব দিয়েছেন সারতাজ আজিজ। তাদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথাও বলেছেন তিনি।
/এমপি/