আফগানিস্তান ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, সোমবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
ধারণা করা হচ্ছে নিরাপত্তা পরিষদে আফগান পরিস্থিতি জানাবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এরপরই পরিষদে রুদ্ধদ্বার আলোচনা অনুষ্ঠিত হবে।
গত শুক্রবার আফগানিস্তানে হামলা বন্ধ করতে তালেবানের প্রতি আহ্বান জানান অ্যান্তোনিও গুতেরেস। ওই সময়ে তার কাছে জানতে চাওয়া হয়, যারা মনে করছেন আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানকে ছেড়ে গেছে তাদের উদ্দেশে কিছু বলবেন কিনা। তবে এই প্রশ্নের সরাসরি কোনও জবাব দেননি জাতিসংঘ মহাসচিব।
আরও পড়ুন: কাবুলজুড়ে উড়ছে তালেবানের পতাকা