সেই পার্কটি একদিন পর জ্বালিয়ে দিলো তালেবান যোদ্ধারা

রাজধানী কাবুল দখলের পর তালেবান যোদ্ধাদের একটি পার্কে আনন্দে মত্ত দেখা গেছে। এবার জানা গেলো, একদিন পর তারা সেটি পুড়িয়ে দিয়েছে বলে জানা গেলো।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস এক প্রতিবেদনে জানায়, সোমবার এক ভিডিওতে দেখা গিয়েছিল বন্দুক হাতে কয়েকজন তালেবান যোদ্ধা বিভিন্ন রাইড উপভোগ করছে।

কিন্তু নতুন একটি ভিডিওতে দেখা গেছে, তালেবান যোদ্ধারা একটি বিনোদনকেন্দ্র জ্বালিয়ে দিয়েছে। আর এটি সেই বিনোদনকেন্দ্র যেখানে তারা আনন্দ করেছিল।

এতে দেখা যায়, রাতের অন্ধকারে পার্কটি পুড়ছে।

ভিডিওটি শেয়ার করা টুইটার ব্যবহারকারী দাবি করেছেন, এটি শেবেরগান এলাকার বোখদি পার্ক। তিনি দাবি করেছেন, পার্বে থাকা ভাস্কর্য ও মূর্তি থাকার কারণে তালেবানরা এটি পুড়িয়ে দিয়েছে।