২৪ ঘণ্টায় ২১ হাজার ছয়শ’ লোককে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে, সোমবার সকালে কাবুল বিমানবন্দর থেকে সামরিক বিমানে করে ১২ হাজার সাতশ’ জনকে সরানো হয়। জোটের অন্যান্য দেশের বিমানে নিরাপদে আশ্রয়ে গেছেন আরও ৮ হাজার নয়শ’।
আফগানিস্তানে ছাড়তে এখনও কাবুল বিমানবন্দরের ভেতর-বাইরে অপেক্ষায় আছেন হাজার হাজার মানুষ। বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় সামরিক বিমানে চেপে দেশ ছেড়ে পালাচ্ছেন বহু আফগান নাগরিক। দেখা দিয়েছে চরম মানবিক সংকট।
কিন্তু আগামী ৩১ আগস্টের মধ্যে আফগান ছাড়ার কথা রয়েছে বিদেশি বাহিনীর। এর মধ্যে তাদের প্রত্যাহারের পাশাপাশি আফগান শরণার্থীরাও দেশ ছাড়ছেন। তবে অনেক দেশ এই সময়সীমা বাড়ানোর আহ্বান জানালেও তা নাকচ করে দিয়েছে তালেবান।