পাঞ্জশিরে আফগান প্রতিরোধ যোদ্ধাদের মুখপাত্র ফাহিম দাস্তি নিহত

আফগানিস্তানের পাঞ্জশিরে তালেবানের বিরুদ্ধে দেশটির প্রতিরোধ যোদ্ধাদের পরিচিত মুখ ফাহিম দাস্তি নিহত হয়েছে। তিনি আহমেদ মাসুদের নেতৃত্বাধীন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)-এর মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন। রবিবার পাঞ্জশিরের সংঘাতে নিহত হন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তান-এর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফাহিম দাস্তির নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, রেসিস্ট্যান্স ফ্রন্ট তার দুই প্রিয় ভাই এবং সহকর্মী ও যোদ্ধাকে হারিয়েছে। তারা হচ্ছে আহমেদ শাহ মাসুদের দফতরের প্রধান ফাহিম দাস্তি এবং জেনারেল সাহেব আবদুল ওয়াদুদ জোহর। তাদের শাহাদাতের জন্য অভিনন্দন!

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের খবরেও ফাহিম দাস্তির নিহতের খবর নিশ্চিত করা হয়েছে।