স্কুলে ফিরছে ছাত্রীরা, ভিডিও পোস্ট করলেন তালেবান নেতা

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে স্কুলে ফিরতে শুরু করেছে ছাত্রীরা। টুইটারে দেওয়া এক পোস্টে এমন দাবি করেছেন তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন। নিজের বক্তব্যের সমর্থনে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

জাতিসংঘে আফগানিস্তানের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পাওয়া সুহাইল শাহিন বলেন, কুন্দুজ প্রদেশের মাধ্যমিক স্কুলগুলো ছাত্রীদের জন্য উন্মুক্ত।

টুইটারে ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, কুন্দুজ প্রদেশের খান আবাদ এলাকায় হাই স্কুলে যাচ্ছে মেয়েরা।

ভিডিওতে দেখা যায়, কালো পোশাক ও সাদা স্কার্ফ পরে স্কুলে হাজির হয়েছে ছাত্রীরা। কাউকে কাউকে নেকাব পরতেও দেখা যায়। আবার কারও হাতে ছিল তালেবানের পতাকা।

২০২১ সালের ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলের নিতে সমর্থ হয় তালেবান। পালিয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গণি। এক পর্যায়ে তালেবানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেও মার্কিন বাহিনীও আফগানিস্তান ত্যাগ করে।

ক্ষমতার পালাবদলের পর গত সেপ্টেম্বরে শুধু শিক্ষক ও ছাত্রদের জন্য মাধ্যমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়ার নির্দেশ দেয় তালেবান সরকার। সূত্র: উইওন নিউজ।