ছয় বছর ধরে গলায় আটকে থাকা টায়ার নিয়ে চলতে হয় ইন্দোনেশিয়ার এক কুমিরকে। তবে দীর্ঘ চেষ্টার ফলে অবশেষে টায়ার বন্দিদশা থেকে মুক্ত হয়েছে কুমিরটি।
প্রায় ১৩ সাড়ে ফুট লম্বা কুমিরের গলার চারপাশে মোটর সাইকেলের টায়ার ঢুকে যায়। এরপর থেকেই এভাবে চলতে হয় এটিকে।
কুমিরের গলা থেকে টায়ার খোলা এবং এটিকে ধরা সহজ বিষয় ছিল না। তার আগে অস্ট্রেলিয়ার এক বিশেষজ্ঞও চেষ্টা করে ব্যর্থ হয়। একটা সময় আশঙ্কা করা হচ্ছিল শ্বাস বন্ধ হয়ে কুমিরের যেকোনও দুর্ঘটনা ঘটার।
ইন্দোনেশিয়ার স্থানীয় বাসিন্দা টিলি (৩৫) বলেন, আমি নিজেই কুমিরটি ধরেছি। সাহায্য করার জন্য স্থানীয়দের বললেও তারা এগিয়ে আসেনি। বরং ভয় পেয়েছে। মূলত ফাঁদ পেতে কুমিরটিকে আটক করেন।
কোনও প্রাণীর ওপর আঘাত সহ্য করতে পারে না বলেও মন্তব্য করেন টিলি। সোমবার সন্ধ্যায় কুমিরটি আবারও নদীতে ছেড়ে দেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স।