ইন্দোনেশিয়ায় ঢেউয়ের তোড়ে তলিয়ে গেলো ১১ জন

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে প্রবল ঢেউয়ের তোড়ে প্রাণ হারালেন ১১ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থা বিভাগ জানিয়েছে, পূর্ব জাভা প্রদেশে সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যান তারা।

দুর্যোগ ব্যবস্থার কর্তৃপক্ষ বুদি সান্তোস বলেন, রবিবার স্থানীয় ২৩ জন লোক জেম্বার জেলার পায়ানগান সমুদ্র সৈকতে একটি ধর্মীয় অনুষ্ঠানে জড়ো হয়।

চীনা সংবাদমাধ্যম সিনহুয়াকে তিনি ফোনে জানান, হঠাৎ করেই বড় বড় ঢেউ আছড়ে পরে। উত্তাল সাগরে এদের মধ্যে কয়েকজন ডুবে মারা যান। দুর্ঘটনা থেকে ১২ জন রক্ষা পেয়েছেন।

সতর্ক করার পরও তারা উপকূলে নামে বলে জানা গেছে। এ ঘটনা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: সিনহুয়া, দ্য স্টার