কাবুলে আবারও আত্মঘাতী বোমা হামলা, নিহত ৯

nonameআফগানিস্তানের রাজধানী কাবুলে আবারও ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়েছে। হামলায় নয়জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২০ জন। সোমবার একটি পুলিশ ভবনে প্রবেশের চেষ্টা করার সময় এ আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে এএফপির এক আলোকচিত্রী জানিয়েছেন, বিস্ফোরণের পর একাধিক দেহ পড়ে থাকতে দেখা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক খবরে এ কথা জানা গেছে। এদিকে কাবুল পুলিশের মুখপাত্র মোহাম্মদ ইসমাইল হামলার বিষয়টি নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্সকে জানান,শহরের দেহমাজাং এলাকায় এ হামলা হয়। বিস্ফোরণে অন্তত নয় জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বিস্ফোরণের পর দ্রুতগতিতে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখেছেন তারা।
গত মাসেই কাবুলে একাধিকবার আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এর মধ্যে একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয়ে হামলায় সাত সাংবাদিক নিহত হন।
/এএ/বিএ/